কোটা বৃদ্ধি ও অাসন সমন্বয়ের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের সরকারি গৌরনদী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির কোটা বৃদ্ধি ও আসন সমন্বয়ের দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছুরা৷ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গৌরনদী থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়৷
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার বেলা দেড়টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কে কলেজ গেটের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করে৷ এ কারণে বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়কে কয়েক শ যানবাহন আটকা পড়ে৷ অবরোধে শিক্ষার্থীরা বিজ্ঞান শাখার শূন্য থাকা আসনগুলো মানবিক ও বাণিজ্য শাখায় সমন্বয় করা ও মানবিক ও বাণিজ্য শাখায় ভর্তির আসন বাড়ানোর দাবি জানায়৷
ইমরান আহমেদ নামে এক ভর্তিচ্ছু বলে, এ বছরও বিজ্ঞান শাখায় মাত্র ৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে৷ এ খালি আসনগুলো অন্য দুই শাখায় সমন্বয় করা প্রয়োজন৷
ইউএনও মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বলেন, ‘দাবি পূরণের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়৷’