কোটাপদ্ধতি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে পোষ্য কোটায় ভর্তিকৃতদের ভর্তি বাতিলসহ কোটাপদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা৷ গতকাল রোববার বিকেলে নগরের জিন্দাবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে প্রাক্তন শিক্ষার্থীরা এ দাবি জানান৷ সংবাদ সম্মেলনে প্রাক্তন শিক্ষার্থীরা দাবি করেন, পোষ্য কোটাব্যবস্থা চালু করায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এর আগে গতকাল সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন৷