কোটার বাইরে চাকরি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের জেলা কোটায় বাইরের জেলার লোককে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন হবিগঞ্জের হরিজন সম্প্রদায়ের লোকজন। তাঁরা এর প্রতিবাদে গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। পরে তাঁরা ওই নিয়োগ বাতিলের দাবি জানিয়ে সিভিল সার্জনকে স্মারকলিপি দেন।
হরিজন সম্প্রদায়ের লোকেরা অভিযোগ করেন, সরকার জেলা কোটা অনুযায়ী সম্প্রতি স্বাস্থ্য বিভাগে নিয়োগ দেয়। ওই নিয়োগের আওতায় হবিগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জন্য ছয়জন ঝাড়ুদার নিয়োগ দেওয়া হয়। ওই ছয়জনের মধ্যে সুরুজ হরিজন (রোল নম্বর ১৫৩৮১৩৯) হবিগঞ্জের অধিবাসী নন। কিন্তু তাঁকে চাকরি দেওয়া হয়েছে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ হবিগঞ্জের সাধারণ সম্পাদক জয় হেলা বলেন, ওই নিয়োগ বাতিল না হলে তাঁরা কঠোর আন্দোলন গড়ে তুলবেন। সুরুজ হরিজনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।