কোটি টাকা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় একটি কারিগরি কলেজ নির্মাণের উদ্যোগ নিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। তিনি এই কলেজ নির্মাণে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এক কোটি টাকা অনুদান ঘোষণা করেন। ভাঙ্গার কে এম কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে গত শনিবার বিকেলে সভাপতির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ ছাড়া কে এম কলেজে ২০১৭ সালের মধ্যে স্নাতকোত্তর কোর্স চালু করার ঘোষণাও দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সমকাল পত্রিকার প্রকাশক এ কে আজাদ।