কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার একটি গুদামে অভিযান চালিয়ে ১৬৪ বান্ডিল ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়ার ময়দার মিলসংলগ্ন শেখ সফিউল্লাহর গুদাম থেকে এসব কাপড় জব্দ করা হয়। এসব কাপড়ের মধ্যে রয়েছে ভারতীয় উন্নত মানের শাড়ি, থ্রিপিস ও থানকাপড়। এসব কাপড়ের মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর এ টি এম আহসান হাবিব দাবি করেছেন।