কোঠের পাড় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার কোঠের পাড় বৌদ্ধ ত্রি-রত্নাঙ্কুর বিহারে ১৬ সেপ্টেম্বর মধুপূর্ণিমা উদ্যাপিত হয়। সকালে বৌদ্ধপূজা, প্রদীপপূজা ও ভিক্ষু সংঘে পিণ্ডদান করা হয়। বেলা তিনটায় বিহারের অধ্যক্ষ সুগতপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে ‘মধুপূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কোঠের পাড় বৌদ্ধ কল্যাণ সমিতির সভাপতি প্রকৌশলী অধ্যক্ষ মৃণাল কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার বড়ুয়া, সাধন বড়ুয়া, কল্যাণ বড়ুয়া, সাবু বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য টুবুল বড়ুয়া। বিজ্ঞপ্তি