কোথায় কখন ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ৷ চলছে শেষ সময়ের নিরাপত্তা তদারকি৷ ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ৷ চলছে শেষ সময়ের নিরাপত্তা তদারকি৷ ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হবে হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহে। সকাল আটটায় এ জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জামাত হবে সকাল সাড়ে আটটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায়, চতুর্থ জামাত সকাল দশটায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে এগারোটায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিভিন্ন সময়ে রাজধানীতে যে জামাতগুলো অনুষ্ঠিত হবে তার সময়সূচি এখানে দেওয়া হলো।
সকাল পৌনে সাতটায়: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে, বৃষ্টি হলে সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।
সকাল সাতটায়: দারুস সালামের মীরবািড় আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে, লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শিরফ জামে মসজিদে।

সকাল সোয়া সাতটায়: খিলগাঁওয়ের পিল্লমা সংসদ ময়দানে।

সকাল সাড়ে সাতটায়: মোহাম্মদপুর জামে মসজিদসংলগ্ন ঈদগাহে, বৃষ্টি হলে মসজিদ কমপ্লেক্সের ভেতরে। কারওয়ান বাজারের আম্বরশাহ শাহি জামে মসজিদে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, মিরপুর-১২ ডি ব্লকের ঈদগাহে, কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদে, মিরপুর-১২ এ ব্লকের হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে, নয়াপল্টন জামে মসজিদে, মিরপুর-৬ কেন্দ্রীয় জামে মসজিদে, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদে, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মসজিদ-এ-তৈয়্যেবিয়ায়, মোহাম্মদপুর জহুরি মহল্লার বাইতুত্ তাইয়্যেব জামে মসজিদে, সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শিরফ জামে মসজিদে, কলাবাগান বশিরুদ্দিন রোড জামে মসজিদে ও পুরান ঢাকার হাটখোলার ফকিরবানু আল ফালাহ্‌ জামে মসজিদে।

সকাল পৌনে আটটায়: লালমাটিয়া ব্লক-জিতে মসজিদ-এ-বায়তুল হারামে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠে, আবহাওয়া খারাপ থাকলে গেন্ডারিয়া কমিউনিটি সেন্টারে।

সকাল আটটায়: বনানী কেন্দ্রীয় জামে মসজিদে, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনি জামে মসজিদে, ধানমন্ডি ঈদগাহে, কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রধান ফটকসংলগ্ন মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল লনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে, লক্ষ্মীবাজারের নুরানি জামে মসজিদে, নারিন্দার মশুরীখোলা শাহ্ সাহেব বাড়ি জামে মসজিদে।

দুটি জামাত হবে যেখানে: দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল নয়টায়। মানিকনগর পুকুরপাড় জামে মসজিদে প্রথম জামাত সকাল সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল আটটায়। দক্ষিণ মুগদা ব্যাংক কলোনির রসুলবাগ জামে মসজিদে প্রথম জামাত সকাল সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল আটটায়। যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ায় প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়। খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহে প্রথম জামাত সকাল সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল পৌনে আটটায়।

তিনটি জামাত হবে যেখানে: সায়েদাবাদ আরজুশাহ্ পাক দরবার শরিফ বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায় ও তৃতীয় জামাত সকাল নয়টায়। আরামবাগের বাবেরহমত দেওয়ানবাগ শরিফে প্রথম জামাত সকাল আটটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে নয়টায় ও তৃতীয় জামাত সকাল দশটায়। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায় ও তৃতীয় জামাত সকাল নয়টায়।