কোদালকাটি ও রাজীবপুরে ভোট ১১ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনি বাধা না থাকায় ১১ এপ্রিল সোমবার কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় স্থগিত হওয়া তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটিতে ভোট হবে। ইউনিয়ন দুটি হচ্ছে কোদালকাটি ও রাজীবপুর সদর।

গতকাল সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুল কুদ্দুছ সরকার এ তথ্য জানান। তিনি বলেন, ‘তিনটি ইউনিয়নের মধ্যে কোদালকাটি ও রাজীবপুর সদরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নির্দেশনা পেয়েছি। নির্দেশনা মতে, প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

গত ৩১ মার্চ ওই তিনটি ইউপিতে ভোট গ্রহণের কথা থাকলেও সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকায় উচ্চ আদালত ১৩ মার্চ ভোট স্থগিত করেন। আপিল বিভাগে আপিল করলে ২৪ মার্চ আদালত ওই দুটি ইউনিয়নের নির্বাচনে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন।