কোদালীছড়া থেকে বাঁধ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরুতে কোদালীছড়ার (খাল) ওপর নির্মিত বাঁশ ও মাটির তৈরি বাঁধ অপসারণ করা হয়েছে। এই বাঁধ তৈরির কারণে কোদালীছড়ায় পানিপ্রবাহ ও মাছ চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। এতে খালের ওপর নির্ভরশীল মৎস্যজীবীরা বেকার হয়ে পড়েন।
মৌলভীবাজার সদর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মৎস্য বিভাগের উদ্যোগে আজমেরু এলাকায় কোদালীছড়ার ওপর তৈরি একটি মাটির বাঁধ কেটে দেওয়া হয়েছে। এ ছাড়া জলকপাটের (স্লুইসগেট) কাছে বাঁশ দিয়ে তৈরি তিনটি বাঁধও (খাটিয়া) অপসারণ করা হয়েছে। এ সময় মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আক্কাছ আলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার সদর উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ফণীভূষণ দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখন থেকে এলাকায় নিয়মিত যাব। যাতে কেউ এ রকম আর না করতে পারে।’
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘কোদালীছড়ায় খালে বাঁধ/সংকটে মৎস্যজীবীরা’ শিরোনামে এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়।