কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করি না: বার্নিকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, আরও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া বজায় রাখা নিশ্চিত করতে সব বাংলাদেশির সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র।
গতকাল বুধবার এক ফেসবুক চ্যাটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বার্নিকাট এ মন্তব্য করেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাঁর দায়িত্ব পালনের দুই বছর পূর্তিতে এই ফেসবুক চ্যাটের আয়োজন করা হয়।
মার্শা বার্নিকাট বলেন, ‘বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে আমরা সমর্থন করি না। আরও বেশি অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য আমরা সব বাংলাদেশির সঙ্গে কাজ করি।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেকোনো সম্পর্কে দূরত্ব তৈরি হলে আস্থা, সদিচ্ছা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করলে তা দূর করা সম্ভব। সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানকার জনগণ, তাদের সংস্কৃতির সঙ্গে সরকারের প্রত্যয়ের কারণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ যে সফল হবে সে ব্যাপারে আস্থা আছে।’