কোন্দলের সুরাহা না হওয়ায় উপাচার্যের প্রতি বিষোদগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফকে জড়িয়ে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে দাবি করা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ বিলুপ্ত কমিটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দ্বিধাবিভক্ত। সংবাদ সম্মেলনকারীরা এই দ্বিধাবিভক্তির কারণে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না। ক্যাম্পাসে প্রবেশ করা নিয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছে। বস্তুত তাদের অভ্যন্তরীণ কোন্দল সুরাহা না হওয়ায় তারা উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে উপাচার্যকে ঘিরে মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।’