কোপ আর গুলির দাগ ক্যাম্পের দেয়ালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাকিল মিয়ার সেলুনের শাটারটি ধারালো অস্ত্রের কোপে ছিন্নভিন্ন। শাটারের ওপরের টিনে ছররা গুলির ফুটো ফুটো দাগ। ক্যাম্পের বেশ কটি ঘরের দরজা, টিনের বেড়া আর দোকানের শাটারে এ রকম কোপানো আর গুলির চিহ্ন। এসব দেখিয়ে ষাটোর্ধ্ব মুন্নী বেগম বলছিলেন, ‘দ্যাহেন, পুলিশের লগে আইয়া গুন্ডারা কী করছে। গুন্ডাগুলান খালি কুপাইছে আর পুলিশে গুলি চালাইছে। কিন্তু কেউই এহনতরি কইলো না আমাগো দোষডা কী আছিল।’
ক্যাম্পের অধিবাসীরা গতকাল মঙ্গলবার কয়েকটি ছবি নিয়ে প্ল্যাকার্ড তৈরি করে টাঙিয়ে দেন। তাতেও দেখা যায়, পুলিশের সামনেই একদল যুবক ক্যাম্পে লাঠিসোঁটা নিয়ে হামলা চালাচ্ছেন। গত শনিবারে ‘পুলিশ-সন্ত্রাসী’ যৌথ হামলার চিহ্নগুলো এখনো কুর্মিটোলা ক্যাম্পের দেয়ালে দেয়ালে৷ পুলিশের প্রতি তাঁদের আস্থাহীনতার কথা গতকালও প্রকাশ করেছেন ক্যাম্পবাসী। তাই তাঁরা চার দিনেও কোনো মামলা করেননি বলে জানিয়েছেন।
তদন্ত দলের কাছেও পুলিশকে দোষারোপ: গতকাল ডিবির জে৵ষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ক্যাম্পে যায়। এ ঘটনায় দায়ের হওয়া ছয়টি মামলাই তদন্ত করছে ডিবি। ডিবির দলের সঙ্গে সংবাদকর্মীরাও ছিলেন। ওই দিনের ঘটনা সম্পর্কে স্থানীয় পুলিশের সঙ্গে আসা বাউনিয়া বাঁধ বস্তির সন্ত্রাসীদের দুষেছেন ক্যাম্পবাসীরা। যার নেতৃত্বে ছিলেন পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা৷ পরে পুলিশ কর্মকর্তারা ক্যাম্পবাসীকে আশ্বস্ত করেন, তাঁরা এখানে নিরপেক্ষ তদন্ত করতে এসেছেন৷ প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করাই তাঁদের উদ্দেশ্য৷
এর পরে ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় লোকজন বলেন, ওই দিন সকালে ক্যাম্পের কিছু তরুণ পটকা ও আতশবািজ ফোটাচ্ছিলেন। পুলিশের একটি দল এসে একবার তাঁদের নিষেধ করে যায়। এরপর আবারও তাঁরা পটকা ফোটানো শুরু করেন। কিছুক্ষণ পরেই পুলিশের সঙ্গে বাউনিয়া বাঁধের রাজী (বা রাজু) বস্তি ও লালমাটি এলাকার তরুণেরা এসে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। ক্যাম্পের তরুণেরা প্রথমে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে এর জবাব দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ মারমুখী হয়ে সমানে টিয়ারগ্যাস, রাবার বুলেট ও শটগানের ছররা গুলি ছুড়তে ছুড়তে ক্যাম্পের সামনে চলে আসে। গুলি আর টিয়ার গ্যাসের মুখে ক্যাম্পের অধিবাসীরা যে যার ঘরে লুকিয়ে পড়েন৷
এ সময় পুলিশের সঙ্গে থাকা হামলাকারী তরুণেরা রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পের বিভিন্ন ঘরে হামলা চালান৷ দোকানের শাটার, ঘরের টিন, বাথরুমের দরজা পর্যন্ত কুপিয়ে ফুটো করে ফেলেন হামলকারীরা। এ সময়ই একদল বাথরুমের ওপর থেকে পানির ট্যাংকটি রাস্তায় ফেলে দেয়। তারা বাথরুমের পাশে কামরুন্নেসার ঘর থেকে কিছু কাপড়চোপড় নিয়ে এসে ট্যাংকটির মধ্যে আগুন ধরিয়ে দেয়। এই ট্যাংকের আগুন তারা লাঠি দিয়ে ছড়িয়ে দেওয়ার একপর্যায়ে জ্বলন্ত প্লাস্টিকের একটি বড় টুকরা গিয়ে পড়ে ইয়াসিন আলীর ঘরের ওপরে।
ইয়াসিন আলী বলেন, গোলাগুলি আর দাঙ্গা দেখে তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে ঘরে ঢুকে ভেতর থেকে তালা মেরে দেন। এরপর ঘরে আগুন লেগে যায়। তিনি এসে দেখেন সব পুড়ে গেছে।
এদিকে ঘটনার সঙ্গে যুবলীগ নেতা জুয়েল রানার কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেছেন পল্লবী থানা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম৷ তিনি বলেন, ঘটনার তিন দিন আগে বিহারি বস্তি ও পাশের আরেকটি বস্তির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে বিবাদের মীমাংসা করতে সাংসদ ইলিয়াস উদ্দীন মোল্লাহর সঙ্গে সেখানে গিয়েছিলেন জুয়েল রানা৷ এ কারণে বিহািররা বারবারই সাংসদ ও জুয়েল রানাকে হামলার জন্য দোষারোপ করছেন৷
পুলিশে আস্থা নেই: এই হামলার পর পুলিশের ওপর থেকে আস্থা হারানো ক্যাম্পবাসী তাই ঘটনার চার দিন পরেও কোনো মামলা করেননি৷ পুলিশ নিজে বাদী হয়ে দুটি ও অন্যদের বাদী বানিয়ে চারটি মামলা করেছে। এই চারটি মামলার মধ্যে একটি মামলার বাদী মোবারক হোসেন বলেছেন, পুলিশ তাঁর কাছে দুটি স্বাক্ষর নিয়ে তাঁকে মামলার বাদী বানিয়েছে৷ আরেক মামলার বাদী ব্যবসায়ী মোহাম্মদ অপু বলেছেন, পুলিশের অনুরোধে তিনি মামলা করেছেন। আর বািক দুই মামলার বাদী শেখ পারভেজ ও ওমর ফারুকের মুঠোফোন বন্ধ৷ গতকাল ওই এলাকায় গিয়ে তাঁদের কোনো খোঁজও মেলেনি। ওই ছয় মামলায় এখন পর্যন্ত ছয়জন বিহাির গ্রেপ্তার হয়েছেন।
বিহািরদের সংগঠন স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপেট্রিয়েশন কমিটির (এসপিজিআরসি) ওই ক্যাম্পের একজন নেতা বলেন, ‘পুলিশই তো হামলাকারীদের সঙ্গে ছিল৷ এখন মামলা করব কার বিরুদ্ধে, কোথায়? তবুও সোমবার মামলা দিতে গেছিলাম পল্লবী থানায়, পুলিশ মামলা নেয়নি।’
বিহারিরা মুঠোফোনে ধারণ করা বেশ কিছু ভিডিও ফুটেজ ও ছবি দেখান, যেগুলোতে পুলিশের সঙ্গে থেকে বস্তির দোকানে হামলা চালাতে, কোপাতে দেখা যায়। এসব ছবি নিয়েই তাঁরা প্ল্যাকার্ড তৈরি করেছেন।
মোহাম্মদপুরে বৈঠক: গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে বিহািরদের সঙ্গে বৈঠক করেন সাংসদ জাহাঙ্গীর কিবর নানক। এদের মোহাম্মদপুরসহ ঢাকার কয়েকটি ক্যাম্পের বিহারি নেতারা অংশ নেন।
বিহারিদের সংগঠন এসপিজিআরসির পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো: আক্রান্ত পরিবারের ক্ষতিপূরণ, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার, বিহািরদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, গ্রেপ্তার করা ব্যক্তিদের মুক্তি ও ক্যাম্পগুলো নিরাপত্তা নিশ্চিতকরণ৷ ৭২ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণ করা না হলে সারা দেশের ক্যাম্পে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়৷
বৈঠকে বিহাির নেতারা দাবি করেন, যাঁদের ওপর হামলা হয়েছে, পুলিশের মামলায় তাঁদেরই আসামি করা হয়েছে। প্রকৃত দোষী ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।
জাহাঙ্গীর কবির নানক বিহাির নেতাদের আশ্বস্ত করে বলেন, ‘ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় নেওয়া হবে। কেউ যাতে ঘটনার সুযোগ নিয়ে বিশৃঙ্খলা করতে না পারে, সেদিকে আপনাদেরও নজর দিতে হবে।’ তিনি বিহারিদের শন্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুরোধ জানান।
জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বলেন, ‘তাঁদের দাবি যৌক্তিক। আমি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাব। বিহাির নেতাদের দাবি অনুযায়ী গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে দ্রুত তাঁদের ছেড়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হবে।’
বিক্ষোভ-ভাঙচুর-সংঘর্ষ: হত্যাকাণ্ডের বিচার ও গ্রেপ্তার বিহারি তরুণদের মুক্তির দাবিতে গতকাল প্রায় দিনভর কালশী সড়কের এক পাশ বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ক্যাম্পবাসী। বৃষ্টির মধ্যেও তাঁদের বিক্ষোভ অব্যাহত ছিল। বেলা দুইটার দিকে একদল বিহাির তরুণ মিরপুর ১১ নম্বর সড়কে গিয়ে কিছু গাড়ি ভাঙচুর করলে স্থানীয় পরিবহনশ্রমিকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরিবহনশ্রমিকেরাও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া দিয়ে হটিয়ে দেন। বৃষ্টিতে উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ ইটপাটকেল বিনিময় হয়৷ প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।