প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ বিভাগের আওতাধীন রাজশাহী ও রংপুর অঞ্চল নিয়ে নতুন কোম্পানি গঠনকে কেন্দ্র করে গতকালও সংস্থাটির দৈনন্দিন কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে গতকালও রাজধানীর বিদ্যুৎ ভবনের ফটকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাংবাদিকদের সরবরাহ করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পিডিবির সঙ্গে নওজোপাডিকোর সমঝোতা স্মারক এবং ভেন্ডর চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে সংগঠনটি। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা আজ সোমবার বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ করবেন। ৯, ১০ ও ১১ আগস্ট পালন করবেন গণছুটি; ১৩ ও ১৪ আগস্ট গেটসভা ও বিক্ষোভ মিছিল। এরপরও চুক্তি বাতিল না হলে ১৬ আগস্ট বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।