প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ গোলাম নবীর অপসারণ দাবি করেছেন এলাকাবাসী। এ দাবিতে জেলা প্রশাসকের কাছে গত সোমবার একটি স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ওই অধ্যক্ষ নানা দুর্নীতি করে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। দক্ষ শিক্ষকদের অবমূল্যায়ন, শিক্ষার্থীদের কাছ থেকে বেশি ফি আদায়সহ নানা অনিয়মের সঙ্গে তিনি জড়িত। এসব অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যক্ষ।