কোরবানির গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানি ঈদ উপলক্ষে রাজধানীর পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু, ছাগল, মহিষ আসতে শুরু করেছে। প্রচণ্ড গরম আর যাত্রাপথের ধকলে নাস্তানাবুদ পশুগুলো। এর মধ্যে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গরুর হাটে সিরাজগঞ্জের একজন গরু বিক্রেতার তিনটি গরু মারা গেছে। এ নিয়ে উদ্বিগ্ন অন্য গরু ব্যবসায়ীরা।

ছবি: সোয়েল রানা, বগুড়া
ছবি: সোয়েল রানা, বগুড়া

উত্তরাঞ্চল থেকে ট্রাকে রাজধানীর পশুর হাটে নিয়ে আসা হচ্ছে গরু। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ফটকি সেতু এলাকা থেকে তোলা। 

ছবি: সোয়েল রানা, বগুড়া
ছবি: সোয়েল রানা, বগুড়া

দীর্ঘ পথ, যানজট আর তীব্র গরমে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে ট্রাকে থাকা একটি গরু। এ কারণে গরুটির নাকে ঠান্ডা পানি ঢেলে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ফটকি সেতু এলাকা থেকে তোলা। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

তীব্র গরমের কারণে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা পশুর হাটের পাশে একটি ডোবার পানিতে গোসল করানো হচ্ছে গরুগুলোকে।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

প্রচণ্ড গরমে স্বস্তি দিতে গরুর গায়ে ভেজা কাপড় জড়িয়ে রেখেছেন একজন বিক্রেতা। ছবিটি মোহাম্মদপুরের বসিলা পশুর হাট থেকে তোলা। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

গরমে কাহিল গরুর মুখে ভেজা কাপড় দিয়ে পানি দেওয়া হচ্ছে। ছবিটি মোহাম্মদপুরের বসিলা পশুর হাট থেকে তোলা। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

মোহাম্মদপুরের বসিলা পশুর হাটের পাশে একটি ডোবার পানিতে গোসল করানো হচ্ছে গরুটিকে।

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

গরু বেঁধে রেখে মাথায় গামছা দিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন দুজন গরু বিক্রেতা। ছবিটি মোহাম্মদপুরের বসিলা পশুর হাট থেকে তোলা। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

মোহাম্মদপুরের বসিলা পশুর হাটের পাশে একটি ডোবার পানিতে গোসল করানো হচ্ছে এই গরুটিকে।