কোরিয়ান নাগরিক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় চি উং চুল পিং নামের এক কোরিয়ান নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।
বাদীর আইনজীবী অনুপম চক্রবর্ত্তী প্রথম আলোকে জানান, কোরিয়ার কামবেিল ট্রেডিং লিমিটেডের মালিক চুই খং জানের কাছ থেকে বিনিয়োগের কথা বলে তিন লাখ ডলার নেন চার কোরিয়ান। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের নূরানী এক্সেসরিজ লিমিটেডে বিনিয়োগের কথা বলে তাঁরা এই অর্থ নেন। কিন্তু বাদীকে শেয়ারে রাখা হয়নি। এ ঘটনায় গত এপ্রিল মাসে আদালতে একটি নালিশি মামলা দায়ের করা হয়। এ মামলায় গতকাল হাজির হয়ে আত্মসমর্পণ করলে এক আসামিকে কারাগারে পাঠান আদালত ।