কোর্স অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানবববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিচিকিৎসার বিভিন্ন বিষয় (কোর্স) পশুপালনের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির ব্যানারে মানববন্ধন হয়। কর্মসূচি চলাকালে সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নিহাররঞ্জন প্রামাণিকের সঞ্চালনায় সমিতির সহসভাপতি ইনাম আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।