কোর্স চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে চার বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়েছে। গতকাল বুধবার কলেজে রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ইতিহাস ও ব্যবস্থাপনা বিভাগে স্নাতক (সম্মান) কোর্সের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও স্থানীয় সাংসদ মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। একই সময়ে নতুন চার বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এর আগে ড. শামছুল হক ভূঁইয়াসহ অতিথিরা কলেজের একটি নতুন ভবনের উদ্বোধন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ মোহেবুল্লাহ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, শিক্ষানুরাগী আব্দুল আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। |