কোর্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপোলো হাসপাতাল ও মেড বিশ্ববিদ্যালয় যৌথভাবে ডিইএম-আরএলএ (ডিপ্লোমা ইন ইমার্জেন্সি মেডিসিন অব রয়েল লিভারপুল একাডেমি) কর্মসূচি চালু করেছে। ডিপ্লোমা ইন ইমার্জেন্সি মেডিসিন কোর্সটি শিক্ষার্থীদের জন্য ইমার্জেন্সি কেয়ার-বিষয়ক এক বছরের একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণমূলক কোর্স। বাংলাদেশে অ্যাপোলো হাসপাতাল এই কোর্সটির জন্য অনুমোদিত প্রশিক্ষণকেন্দ্র। এর প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম ব্যাচের ১০ জন শিক্ষার্থীকে অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।