কোষাধ্যক্ষকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদ থেকে অধ্যাপক আফজাল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে গতকাল বৃহস্পতিবার আসা শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আফজাল হোসেন ২০১৩ সালের এপ্রিলে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। তাঁকে অব্যাহতি দানসংক্রান্ত প্রজ্ঞাপনটি দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ফ্যাক্সবার্তার মাধ্যমে পাঠানো হয়। তিনি আগের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।