কোস্টগার্ড-জলদস্যু বন্দুকযুদ্ধ, দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার লালদিয়ায় কোস্টগার্ড-জলদস্যু বন্দুকযুদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ দুই জলদস্যুসহ তিনজনকে আটক করা হয়েছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার এম আরিফ হোসেন বলেন, লালদিয়া এলাকায় দস্যুদের আস্তানায় কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় গুলিবিদ্ধ দুই দস্যুসহ তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি বন্ধুক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গুলিবিদ্ধ দুজন হলেন পাথরঘাটার পদ্মা গ্রামের সুমন (২৩) ও পাথরঘাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইয়াছিন আলী। আটক অপর ব্যক্তির নাম মো. আলম। গুলিবিদ্ধ দুজনকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।