কোস্টগার্ড পূর্ব জোনে যুক্ত হচ্ছে আরও দুটি অত্যাধুনিক জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ড পূর্ব জোনের বহরে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ (ফ্রিগেট)। ইতালি থেকে কেনা দুটি জাহাজ আগামীকাল বুধবার সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকার কোস্টগার্ডের জেটিতে পৌঁছানোর কথা রয়েছে।
কোস্টগার্ড জানায়, ইতালি থেকে চারটি জাহাজ কেনা হয়েছে। এর মধ্যে দুটি জাহাজ পূর্ব জোনে সংযুক্ত করা হচ্ছে। জাতীয় চার নেতার নামে চারটি জাহাজের নামকরণ করা হয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, অত্যাধুনিক দুটি জাহাজ যুক্ত হলে কোস্টগার্ডের সক্ষমতা আরও বাড়বে।
বর্তমানে কোস্টগার্ডের পূর্ব জোনে ছয়টি জাহাজ রয়েছে। এ ছাড়া পূর্ব জোনের বহরে ৩০টি জলযান রয়েছে। টেকনাফ থেকে নোয়াখালী পর্যন্ত উপকূলীয় এলাকা ও সাগরে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে কোস্টগার্ড পূর্ব জোন।