কোয়ান্টাম কনজ্যুমার সলিউশনস লিমিটেডের ১০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণা সংস্থা কোয়ান্টাম কনজ্যুমার সলিউশনস লিমিটেডের ১০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে ২০ নভেম্বর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে ১০ বছর পূর্তি উদ্যাপন করে প্রতিষ্ঠানটি।
সংখ্যাকে প্রাধান্য না দিয়ে মানের দিকে জোর দিয়ে যে গবেষণা করা হয়, তাই গুণগত জরিপ বা গুণগত গবেষণা। গুণগত গবেষণার কাজটিই করে কোয়ান্টাম কনজ্যুমার সলিউশনস বাংলাদেশ। ১৯৯০ সালে ভারতে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান ২০০৪ সালে অ্যাপেক্স গ্রুপের সঙ্গে যৌথভাবে ঢাকায় তাদের কার্যক্রম শুরু করে। দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের গ্রাহকবিষয়ক বিভিন্ন জরিপ ও গবেষণার পাশাপাশি সামাজিক খাত নিয়েও গবেষণা করে প্রতিষ্ঠানটি।
১০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোয়ান্টাম গ্রুপের চেয়ারম্যান মিনা কৌশিক। অনুষ্ঠানে অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর কোয়ান্টামের সঙ্গে তাঁদের ১০ বছর পথচলা বিষয়ে বক্তব্য দেন।
এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা তির্থঙ্কর দাস ‘এসপিরেশন’ বিষয়ে এবং ভাইস প্রেসিডেন্ট রুহিনা হালিম ‘রমজান কনজ্যুমারিজম’ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন। কোয়ান্টামের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রিনিতা সিংয়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।