কোয়ালিটি-আলোকিত বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চালক আগেই জানিয়ে দেন, অনুপস্থিত কাউকে প্রথম পুরস্কার দেওয়া হবে না৷ পরে কুপন তুলে দেলোয়ার হোসেনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই দর্শক আসন থেকে একজন বলে ওঠেন নামের শেষে ‘বাচা’ আছে কি না দেখেন৷ সেটাও নিশ্চিত হলো৷ এবার মুঠোফোন নম্বর মেলানোর পালা৷ তাতেও পাস করলেন তিনি৷
প্রথম আলো আয়োজিত কোয়ালিটি-আলোকিত বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে দেলোয়ার পেয়েছেন একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন৷
সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এই কুইজের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে৷ অনুষ্ঠানে মোট ১৩ জন ভাগ্যবান জিতে নিয়েছেন পুরস্কার৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘চার ছক্কা হই হই’ ফ্ল্যাশ মব দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শায়েস্তা খান৷ বিশেষ অতিথি ছিলেন সানোয়ারা গ্রুপের পরিচালক (ফিন্যান্স) জাহিদুল ইসলাম৷ স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী৷ অন্যদের মধ্যে অনুষ্ঠানে প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার ও হেড অব বিজনেস আবু ইউসুফ উপস্থিত ছিলেন৷
যাঁরা পুরস্কার পেলেন: প্রথম-দেলোয়ার হোসেন, দ্বিতীয়-প্রণবেশ কুমার বিশ্বাস, তৃতীয়-আবদুল্লাহ আল মামুন৷ ১০টি সাধারণ পুরস্কার জিতেছেন: মোরশেদ মোমেন, তীর্থ সিংহ, রবিন মিত্র, সুব্রত চৌধুরী, মো. আলী, মো. রায়হান, সোহেল খান, রূপম দাশ, মো. ফয়সাল ও মো. রায়হান৷
অনুপস্থিত বিজয়ীদের প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে৷