কোয়ালিটি সামিট অ্যাওয়ার্ড পেল ইউনিয়ন ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্টারন্যাশনাল কোয়ালিটি সামিট অ্যাওয়ার্ড ২০১৪’ পেয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড৷ সম্প্রতি নিউইয়র্কের মেরিয়ট মারকুইজ কনভেনশন সেন্টারে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্পেনের বিখ্যাত প্রতিষ্ঠান বিআইডি গ্রুপ ওয়ান৷ ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া অায়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হোসে-ই-প্রিতোর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন৷ অনুষ্ঠানে ৪৯টি দেশের ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷ ইউনিয়ন ব্যাংকের কোম্পানি সেক্রেটাির আবদুল হান্নান খানও অনুষ্ঠানে যোগ দেন৷ বিজ্ঞপ্তি৷