প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) আবদুর রহমান হাওলাদার ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গতকাল বুধবার বিষয়টি তিনি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আবদুর রহমান হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘ঢাকা আইনজীবী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। ব্যক্তিগত কারণ ও এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিই। গানম্যান বহাল রেখে পদত্যাগপত্র গ্রহণের জন্য গত ৩১ অক্টোবর আইন মন্ত্রণালয়ে ওই পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হয়।’