কৌতুকাভিনেতা ফরিদ আলীর পাশে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুকাভিনেতা ফরিদ আলীর চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরিদ আলী হৃদ্রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম গতকাল সোমবার জানান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফরিদ আলীর অসুস্থতা সম্পর্কে সংবাদপত্রের খবর পড়ার পর প্রধানমন্ত্রী তাঁর যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার লেনিন নির্দেশনা অনুযায়ী ফরিদ আলীকে চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করেন। আশরাফুল আলম জানান, ফরিদ আলী এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে তিনি বাড়ি ফিরে যান।