কৈখালীতে রেলের স্লিপার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত থেকে গত শনিবার রাতে রেললাইনের স্লিপারের একটি অংশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন।কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) আবদুর রশিদ জানান, স্থানীয় একটি চোরাকারবারী চক্র শনিবার রাতে ভারত থেকে চোরাইপথে স্লিপারের ওই অংশটি নিয়ে আসে। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারলে ওই চক্রের সদস্যরা ইউনিয়নের একটি বাড়ির পাশে সেটি রেখে পালিয়ে যায়। পরে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে সেখান থেকে স্লিপারের ওই অংশটি উদ্ধার করে। স্লিপারের অংশটি আট ফুট লম্বা এবং ওজন প্রায় ছয় মণ।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী বলেন, বিষয়টি ইউপি সদস্য আবদুর রশিদ তাঁকে মুঠোফোনে জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।