কৈয়াগাড়ী গ্রামে পুলিশ মোতায়েন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের সেই কৈয়াগাড়ী গ্রামে গতকাল বৃহস্পতিবার থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামের বাড়িঘরে একই প্রক্রিয়ায় একের পর এক আগুন লাগার ঘটনার রহস্য উদ্ঘাটন করা যায়নি।
গত বুধবার দুপুর পর্যন্ত আগুনে পুড়ে ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও গ্রামবাসীর সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে আগুন লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে গতকাল গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, প্রতিদিন আগুন লাগিয়ে একটি কুচক্রী মহল একে অলৌকিক ঘটনা হিসেবে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করেছে।