কৈশোরেই প্রজনন ও যৌনশিক্ষা নিশ্চিত করতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৈশোরে প্রজননস্বাস্থ্য বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা কিশোর-কিশোরীদের রক্ষা করতে পারে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে। এ জন্য তাদের দরকার যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা। আর এই দায়িত্বশীল আচরণ সম্পর্কে শেখাতে পারে তাদের পরিবার এবং সামাজিক প্রতিষ্ঠানগুলো।চ্যালেঞ্জার, ডিজিটাল বাংলাদেশ ও গোলাপ কিশোর-কিশোরী দল আয়োজিত প্রজনন ও যৌনস্বাস্থ্যবিষয়ক ‘আমার শরীর, আমার সমাজ’ শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।গত শুক্রবার সকালে কারিতাস মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদৌস আহম্মদ, ছায়েদুল হক, আবু তৈয়ব চৌধুরী, প্রবীর চক্রবর্তী, শিক্ষক কামরুল ইসলাম, আবদুর রহমান, জালাল উদ্দীন, শাহরিয়ার প্রমুখ।