প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোকা-কোলা ও আরবান পার্টনারশিপ ফর পোভার্টি রিডাকশনের (ইউপিপিআর) ‘এভরি ড্রপ ম্যাটারস’ নামক উদ্যোগের আওতায় টাঙ্গাইলে প্রথম প্রকল্প সুপেয় পানি এবং স্যানিটেশন-সুবিধার কাজ শেষ হয়েছে। টাঙ্গাইল এলজির উপপরিচালক গৌতম চন্দ্র পাল এবং টাঙ্গাইল পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) এবং মানবেন্দ্র পাল মিল্টন আশেকপুর পূর্বপাড়া সিডিসির জোবায়দা উচ্চবিদ্যালয়ে এ প্রকল্পের আওতায় নির্মিত নতুন সুপেয় পানি ও স্যানিটেশন-সুবিধা উদ্বোধন করেন। স্কুলগামী শিক্ষার্থী এবং একই সঙ্গে আশপাশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০১১ সালে টাঙ্গাইল ও চাঁদপুর জেলায় ‘এভরি ড্রপ ম্যাটারস’ প্রকল্পটি শুরু হয়। বিজ্ঞপ্তি।