কোকা-কোলা ও জাগোর পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পানি দিবস উপলক্ষে কোকা-কোলা ও জাগো ফাউন্ডেশন সম্প্রতি যৌথভাবে ঢাকায় আয়োজন করে গ্রেট ওয়াটার চ্যালেঞ্জ ২০১৪। দুই দিনের এই কর্মসূচিতে ১৫টি জেলা থেকে ২০০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। পানির মূল্য ও এর ব্যবহার সর্ম্পকে এলাকাবাসীর মধ্যে সচেতনতা তৈরি করতে এই আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবকেরা বনানী লেকে পরিচ্ছন্নতা অভিযান চালান। কোকা-কোলা কোম্পানি তাদের টোস্ট টু ওয়াটার ক্যাম্পেইনটির মাধ্যমে বিশ্বব্যাপী বিশ্ব পানি দিবস পালন করে আসছে। বিজ্ঞপ্তি।