কোকেন আটকের মামলায় তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে তেলের সঙ্গে কোকেন আনার মামলায় আটক তিন আসামিকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মো. ফরিদ আলম মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার আসামিরা হলেন আতিকুর রহমান খান, এ কে আজাদ ও মোস্তফা কামাল। গত মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনে মিনান প্রথম আলোকে বলেন, আজ মহানগর গোয়েন্দা পুলিশ বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ওই তিনজনকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আসামিপক্ষের আইনজীবী কফিলউদ্দিন রিমান্ড বাতিল ও জামিনের জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই রিমান্ড আদেশ দেন।