কোকো ও তারেক ইস্যুতে বিএনপির সমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিল ও বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।গতকাল বুধবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে সমাবেশ সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেবেন।এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ‘ইস্যুবিহীন কর্মসূচি দিয়ে রমজান মাসে অযথা যানজট ও জনগণের জন্য ভোগান্তি সৃষ্টি’ না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান। এর আগে ঢাকা মহানগর পুলিশ রাজপথে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মসূচি মুক্তাঙ্গনে। তাই এই সমাবেশ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকার কথা।’