কোকোর অর্থ পাচার মামলায় আরও দুজন সাক্ষ্য দিলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থ পাচার মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে এ মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষ্য দিলেন।গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ সাক্ষ্য দিয়েছেন জনতা ব্যাংকের দুবাই শাখার ব্যবস্থাপক আবদুল আওয়াল ও মুঠোফোন কোম্পানি রবির আইন উপদেষ্টা মো. ইকরাম। আজ মঙ্গলবার অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। ২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি (প্যারোল) পেয়ে কোকো বিদেশে চিকিৎসা করাতে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ১৯ আগস্ট তাঁর সাময়িক মুক্তি বাতিল করে দেশে ফিরতে চিঠি দেয়। এরপর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু কোকো আত্মসমর্পণ না করায় আদালত তাঁর অনুপস্থিতিতেই গত ৪ জানুয়ারি বিচারকাজ শুরু করেন।