কোকোর অর্থ পাচার মামলায় গ্রামীণফোন কর্মকর্তার সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে গতকাল রোববার গ্রামীণফোনের এক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় বাদীসহ এ পর্যন্ত ২৩ জনের মধ্যে ১৯ জন সাক্ষী সাক্ষ্য দিলেন।গতকাল গ্রামীণফোনের অতিরিক্ত মহাব্যবস্থাপক ওমর বিন হারুন খান ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেনের আদালতে সাক্ষ্য দেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার অন্য সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য দিন ধার্য করেন।অর্থের অবৈধ লেনদেনে কোকোকে সহযোগিতা করার অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকেও আসামি করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক।সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দিয়ে পাওয়া ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে ২০০৯ সালে দুদক এই মামলা করে।