কোকোর অর্থের প্রতীকী চেক দুদকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা অর্থের একটি প্রতীকী চেক আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের কাছে হস্তান্তর করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
চেকটিতে উল্লিখিত অর্থের পরিমাণ নয় লাখ ৫৬ হাজার ৩৮৭ দশমিক ৪০ মার্কিন ডলার (সাত কোটি ২৮ লাখ সাত হাজার ৬০০ টাকা)।চেক ইস্যুর তারিখ চলতি বছরের ১৩ আগস্ট।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে দুদক আয়োজিত পাচার করা সম্পত্তি পুনরুদ্ধারবিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রতীকী চেকটি দুদকের চেয়ারম্যান বদিউজ্জামানের হাতে তুলে দেন।