কোকোর আয়কর ফাঁকি মামলার শুনানি ফের পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির অভিযোগে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছেন আদালত। গতকাল সোমবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামান আগামী ৬ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ নিয়ে এই মামলায় ১২ বার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছানো হলো। গতকাল আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ কোকোর পক্ষে সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ২০১০ সালের ৯ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আবেদন করা হয়।