কোকোর গায়েবানা জানাজা বুধবার নয়, মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাত রহমান কোকো
আরাফাত রহমান কোকো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা বুধবারের বদলে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সারা দেশে গায়েবানা জানাজা হবে। আজ সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাত দিয়ে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 
এর আগে গতকাল রোববার এক বিবৃতিতে জানানো হয়েছিল, মঙ্গলবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরাফাত রহমান কোকোর জানাজা হবে। বুধবার সারা দেশে কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে সকাল সাড়ে ১০টায় কোকোর গায়েবানা নামাজে অংশ নিতে অনুরোধ জানানো হয়।
শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কোকো মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।