কোকোর প্যারোল বহাল রাখার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ হাইকোর্টের রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।কোকোর পক্ষে এক রিটের পরিপ্রেক্ষিতে গত ২৬ আগস্ট হাইকোর্ট শর্ত সাপেক্ষে তাঁর প্যারোলের মেয়াদ ৪০ দিন বৃদ্ধি করেন। একই সঙ্গে তাঁর প্যারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বিভাগ এক সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।