কোকোর প্যারোল বাতিলের প্রশ্নে রুল নিষ্পত্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিলের প্রশ্নে দায়ের করা রিটের রুল এক সপ্তাহের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে প্যারোলে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর দফায় দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। এভাবে তাঁর প্যারোলের সর্বশেষ মেয়াদ শেষ হয় ১৪ আগস্ট।এরপর ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিট আবেদন করা হলে ২৬ আগস্ট এক আদেশে হাইকোর্ট শর্তসাপেক্ষে কোকোর প্যারোলের মেয়াদ ৪০ দিন বাড়ান। একই সঙ্গে তাঁর প্যারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন। হাইকোর্টের ওই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি এ ব্যাপারে শুনানির জন্য আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে পাঠান। আপিল বিভাগ গতকাল এক আদেশে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেন।