কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে।আসামিপক্ষের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আগামী ২০ নভেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করেন। এ নিয়ে ১০ বার শুনানির তারিখ পেছাল।