কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর। গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক এ তারিখ ধার্য করেন।গতকাল এ মামলায় কোকোকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ওই প্রতিবেদন দাখিলের পর আদালত অভিযোগ গঠনের শুনানির এ তারিখ নির্ধারণ করেন। গতকাল কোকোর পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন মোশারফ হোসেন ও কবির হোসাইন। ২০১০ সালের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার শাহীন আক্তার হোসেন আয়কর ফাঁকির অভিযোগে কোকোর বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত এনবিআরে প্রদর্শিত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন কোকো।