কোকোর বিরুদ্ধে অর্থ পাচার মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার রায় আজ বৃহস্পতিবার। ১৯ জুন যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এই তারিখ ধার্য করেন। তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর এটাই হবে প্রথম রায়। আদালত সূত্র জানায়, সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দেওয়ার ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে ২০০৯ সালের ১৭ মার্চ দুদক এই মামলা করে।