কোকোর মরদেহ আসছে কাল বেলা ১১টায়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ আগামীকাল বেলা ১১টায় ঢাকায় পৌঁছবে। মালয়েশিয়ান এয়ারলাইনসের ১২০ নম্বর ফ্লাইটে মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।
কোকোর গায়েবানা জানাজা বুধবার নয়, মঙ্গলবার
আজ সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি জানান, মালয়েশিয়ার বিমানবন্দর থেকে আগামীকাল সকাল নয়টায় আরাফাত রহমানের মরদেহবাহী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে। বেলা ১১টায় বিমানটির ঢাকা এসে পৌঁছানোর কথা। এদিকে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সারা দেশে কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
২৪ জানুয়ারি শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কোকো মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।