কোকোর সাময়িক মুক্তির মেয়াদ এক মাস বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চিকিৎসার জন্য সাময়িক মুক্তির (প্যারোলে মুক্তি) মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখার সিনিয়র সহকারী সচিব রোকসানা হাসিন স্বাক্ষরিত এক আদেশে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাময়িকভাবে মুক্ত আরাফাত রহমান কোকো বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ছিল তাঁর সাময়িক মুক্তির শেষ দিন।৪ জুলাই কোকোর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন তাঁর মুক্তির সময়সীমা বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার ১৪ জুলাই থেকে তাঁর সাময়িক মুক্তির সময়সীমা এক মাস বাড়িয়েছে।