কোচ-ট্রেলারের সংঘর্ষে নিহত ১ আহত ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলায় হানিফ পরিবহনের একটি দূরপাল্লার কোচের সঙ্গে পণ্যবাহী ট্রেলারের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছেন ট্রেলারের হেলপার মো. হানিফ (২২)। ধাক্কা লাগার পর দুটি যানবাহনেই আগুন ধরে গেলে দগ্ধ হয়ে মারা যান হানিফ। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

নিহত হানিফ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিড়া গ্রামের ইস্কান্দারের ছেলে।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী মিঞাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত দুটি যান থেকে হতাহত লোকজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ট্রেলারের হেলপার হানিফের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দুজন প্রত্যক্ষদর্শী এবং শাজাহানপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের ওই কোচটি নওগাঁ থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবাহী ট্রেলারটি যাচ্ছিল দিনাজপুরের দিকে। বনানী মিঞাপাড়ায় যান দুটির মুখোমুখি সংঘর্ষের পর দুটিতেই আগুন ধরে যায়।