প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও দেশে ফিরতে না পারায় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা কারাগারে নয়জন বাংলাদেশি বন্দী ২১ জুলাই থেকে অনশন শুরু করেছেন। বন্দীদের মধ্যে রয়েছেন চারজন পুরুষ ও পাঁচজন নারী।কারাগারের সুপারিনটেনডেন্ট খগেন্দ্রনাথ তীর গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে জানান, শনিবার বন্দীদের স্বাস্থ্যের অবনতি ঘটায় তাঁদের কোচবিহারের সরকারি এমজেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোচবিহার কারাগারে বর্তমানে অবস্থানরত ৪৮০ জন বন্দীর মধ্যে ২৫০ জনই বাংলাদেশি। তাঁদের মধ্যে ২৩ জনের সাজার মেয়াদ শেষ হয়েছে। অথচ তাঁরা কূটনীতির বেড়াজালে আটকে পড়ে বাংলাদেশে ফিরে যেতে পারছেন না।