কোচবিহার কারাগারে ৩৩ বাংলাদেশি বন্দীর অনশন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কেন্দ্রীয় কারাগারে আটক ৩৩ বাংলাদেশি দেশে ফেরার দাবিতে সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। গত বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সুপার খগেন্দ্রনাথ তীর গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে জানান, বন্দীরা বেআইনিভাবে পশ্চিমবঙ্গে ঢুকে গ্রেপ্তার হন। এরপর এঁদের বিচারও হয়। বিচারের দণ্ড ভোগ করার পরও তাঁদের দেশে পাঠানো হয়নি। তাই তাঁরা অবিলম্বে দেশে ফিরে যাওয়ার দাবিতে সোমবার থেকে কারাগারের মধ্যেই অনশন শুরু করেন। ৩৩ বন্দীর মধ্যে ১১ জন নারী।