কোচবিহারে অনশন প্রত্যাহার, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের দাবিতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় ২৮ দিন ধরে চলা অনশন গতকাল রোববার প্রত্যাহার করেছে ছিটমহলবাসী। রাজ্য সরকারের নেতিবাচক ভূমিকায় ক্ষুব্ধ হয়ে অনশন প্রত্যাহার করা হয়। ছিটমহলবাসী ২৬ এপ্রিল নয়াদিল্লিতে ও আগামী ৩ মে কলকাতায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে।সূত্র জানায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিটমহলবাসীদের কর্মসূচি এড়িয়ে যাচ্ছেন। তাই ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পশ্চিমবঙ্গ শাখা গতকাল আনুষ্ঠানিকভাবে অনশন প্রত্যাহার করে। গতকাল বিকেলে দিনহাটায় এক সংবাদ সম্মেলনে ছিটমহল বিনিময় আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দল।